গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর মালো উপজেলার ডুবাইল গ্রামের মনমোহন চন্দ্র মালোর ছেলে। স্থানীয়রা জানায়, প্রায় নয় দিন আগে পূজার ছুটিতে তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। দুর্ঘটনার দিন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে পূজা দেখতে বের হন। পথে বংশীবাড়ি কলেজ রোড এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, ‘শংকর মালো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এ বিষয়ে থানাকে অবহিত করেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Read more

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম Read more

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ Read more

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে যুদ্ধের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছে থাই্যান্ডে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক রাজকীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন