গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে তিন কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছে।স্থানীয়রা জানান, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ইব্রাহিম শুক্রবার সকালে বেড়াতে আসেন তার খালার বাড়ি কালিয়াকৈরের সূরিচালা গ্রামে। বিকেল ৪টার দিকে ইব্রাহীম, তার খালাতো ভাই শিমুল ও আরও তিন বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় পানিতে ঢেউ সৃষ্টি হলে নৌকাটি বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এসে উল্টে যায়।নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়।খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়ে দমকল বাহিনীর সহায়তা নেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজদের খুঁজে পায়নি।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় তিন কিশোর নিখোঁজ রয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।’স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে Read more

বরিশাল হচ্ছে না বিপিএল
বরিশাল হচ্ছে না বিপিএল

এবারও হচ্ছেনা বরিশাল স্টেডিয়ামে বিপিএল-এর আসর। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসীর মনে Read more

শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় Read more

নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তার সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার উন্নয়নে ব্যয় করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন