উল্লাপাড়ার গ্যাস লাইন গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। শুক্রবার (৬ জুন) বিকেলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল নিয়ে হাটে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে দেখা যায়, হাটে গরু নিয়ে আসা কৃষক ও বিক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায় করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় হাটের ইজারাদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ইউএনও। অভিযানে হাট ইজারাদারদের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যেসব কৃষকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছিল, তাদের টাকা হাট কর্তৃপক্ষের কাছ থেকে উদ্ধার করে ফেরত প্রদান করা হয়। এছাড়াও, ভবিষ্যতে অতিরিক্ত হাসিল আদায় না করার শর্তে হাট ইজারাদারদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য এবং হাট কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনসাধারণের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক মাসে ওমরাহ করেছেন ১ কোটি ১৭ লাখ মুসলিম
এক মাসে ওমরাহ করেছেন ১ কোটি ১৭ লাখ মুসলিম

সৌদি আরবে এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই বিপুল Read more

লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর Read more

জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি
জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। Read more

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রধান মহাসড়কের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ Read more

বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা
বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা

খাগড়াছড়ির রামগড় ফেনী নদী দিয়ে গভীররাতে এক মুসলিম পরিবারের ৫ জনকে জোরপূর্বক পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ)।বৃহস্পতিবার (২২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন