গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত একটি ঝুটের গোডাউন, গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুনের সূত্রপাত হওয়ার পর স্থানীয় লোকজন নিজেরা চেষ্টা করেন আগুন নেভানোর জন্য। কিন্তু বাতাস  দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও ধারণা করা হচ্ছে যে, লাখ ৩০ টাকার ওপরে ক্ষতি হয়েছে। যেহেতু ঝুট ও গ্যাস সিলিন্ডার উভয়ই অত্যন্ত দাহ্য, তাই ফায়ার সার্ভিস সতর্কতার সাথে কাজ করছে যেন বিস্ফোরণের ঝুঁকি না থাকে।অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউনটির মালিক হরতকীতলা এলাকার বাসিন্দা মাদিনা গায়েনের ছেলে এছাক গায়েন। তিনি জানান, তাঁর গোডাউনে বিপুল পরিমাণ ঝুট, গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কোনো সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।তিনি আরও জানান, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে আগুন পুরোপুরি নিভে গেছে কি না তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনও উপস্থিত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির একপক্ষের হামলায় অপরপক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। Read more

জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা
জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা

ডিসেম্বরের শেষে বাংলাদেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে Read more

সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন
তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল Read more

নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ
নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালে তার মূল মনোযোগ থাকবে রোহিঙ্গা Read more

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। তাদের এ পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন