মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরে ঢুকে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবারাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি (কল্লাকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম পাখি আক্তার (২৮)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সোহাগ হাওলাদার বিদেশ থাকায় নিহত পাখি আক্তার তার সন্তানকে নিয়ে ওই বাড়িতেই একা থাকতেন। তিনি প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট সন্তান আইজানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ প্রতিবেশীরা ভাইজানের চিৎকারের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং আইজানের মুখ থেকে শুধু ‘মা, মা’ শব্দ বের হয়। প্রতিবেশীরা আইজানদের বাড়িতে ছুটে গেলে তার মায়ের কুপিয়ে হত্যা করা নিথর দেহ দেখতে পায়। পরে প্রতিবেশীরা কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। নিহত পাখির চাচী শাশুরী পলি বেগমকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসা হয়।এ বিষয়ে নিহত পাখির মামা শশুর আবদুর রহমান বলেন, কয়েক বছর ধরে পাখির চাচা শ্বশুর শাহাদাত হাওলাদারের সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় সালিশগণ সেই জমি মীমাংসা করে দেয় এবং সেই জমি পায় পাখির স্বামী সোহাগ হাওলাদার। পাখির চাচা শ্বশুর শাহাদাত হাওলাদার তাদের বাড়িঘর বেশ কয়েকবার ভাঙচুর করেছে এবং তাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত একটি মামলাও চলছে।এ বিষয়ে নিহতের শাশুড়ি নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে। তিনি খুনের ঘটনায় তার দেবর শাহাদাত হাওলাদার ও তার স্ত্রী পলি বেগমকে দায়ী করেন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার লুট
সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার লুট

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে Read more

শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধার ফুলে স্মরণ করছে জাতি
একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধার ফুলে স্মরণ করছে জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের ফুলের শ্রদ্ধায়  স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। Read more

রায়পুরে সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম: ৫ জনের বিরুদ্ধে মামলা
রায়পুরে সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম: ৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে এক সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। হামলার শিকার রহিমা Read more

মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন