মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের পাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সার্বিক সহযোগীতায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। তবে ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় , অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী গত দুইদিন ধরে হাসপাতাল এলাকার আশপাশ দিয়ে ঘোরা ফেরা করেছিল। এবং বিভিন্ন জায়গায় চুপচাপ বসে থাকতো  কিন্তু আজ রোববার বিকালে হঠাৎ করে ওই মহিলার লাশ একটি দোকানের সামনে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সদস্য খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেন।উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা খোকন জানান, আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে জেনেছি, ওই মহিলা খুব অসুস্থ ছিল। প্রথমিকভাবে  ধারনা করা হচ্ছে হয়তো অসুস্থতা জনিত কারণে তিনি মারা গিয়েছেন।   আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং লাশটি উদ্ধার করে  মাদারীপুর মর্গে  ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানোর জন্য  সকল কাজ প্রক্রিয়াধীন রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের Read more

বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান
বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনও ধরনের ‘‌‘ভুল-বোঝাবুঝি এড়াতে’’ দুই দেশের Read more

খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় জব্দ করা মডেল মেঘনা আলমের ম্যাকবুক, ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আবেদনের সময় Read more

মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে Read more

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো

তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া।শনিবার ভোরে, থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন