ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত ৮ দিনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গত ১১ তারিখ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সীমান্তে চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়। এ সময় মাহিন (১৮) নামে এক আসামিকে আটক করা হয়।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো. জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার শালদানদী, শশীদল, মঈনপুর, ঘাগুটিয়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়। যার সিজার মূল্য এক কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০টাকা।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস ২ গরু , চকলেট , চা-পাতা , চাউল  চিংড়ি মাছের রেনু চিনি শাড়ী বিদেশী মদ গাঁজা সহ আরো অনেকে কিছু।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: জিয়াউর রহমান জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে (৬০ বিজিবির) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মাদক ও ভারতীয় পণ্য জদ্ধ করা হয়েছে। তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।গতকাল সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক Read more

‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’
‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক Read more

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা Read more

ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া Read more

শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ Read more

ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার
ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন