দখল দূষণের গল্প ছাড়িয়ে গাজীপুর জেলার ভবানীপুর এলাকার এম এন ডায়িং, প্রিন্টিং এন্ড ওয়াশিং মিলস লিমিটেড কৃষি উৎপাদন ব্যহত করতে আরম্ভ করেছে। কারখানা সংলগ্ন নদীতে প্রতিদিন কঠিন বর্জ্য ফেলার মাধ্যমে নদী ভরাট করে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ফলস্বরূপ উজানের প্রায় আট কিলোমিটার নদীপথ এবং প্রায় চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কৃষি জমি ফসল বিষাক্ত রাসায়নিক পানিতে ডুবে গেছে।সরজমিনে দেখা যায়, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে অবস্থিত মোশাররফ কম্পোজিটের ওই অঙ্গ প্রতিষ্ঠানের পশ্চিমে লবনদহ নদী সংলগ্ন সীমানায়। উত্তরে বিশাল জলরাশির বিপরীতে নদীর স্বাভাবিক প্রবাহ একদম ক্ষীণ। এন.এম ডায়িং এর গাঁ ঘেষে নদী হওয়ার সুবাদে সকল বর্জ্য সরাসরি নদীতেই ফেলা হয়।কাপড়ের খণ্ডাংশ, অপ্রয়োজনীয় কাগজপত্র ও রশিদের মুরি বই, উচ্ছিষ্ট খাবার, ডাইয়িং এর রাসায়নিক খালি বস্তা থেকে শুরু করে ইট-শুরকি পর্যন্ত নদীতে ফেলেন তারা। নদী পারে দেখা যায় একদল নারীকে ভেসে আসা বর্জ্য থেকে পুনঃ ব্যবহার্য অংশ সংগ্রহ করছে।এবং তাদের বক্তব্য অনুযায়ী এমনটি তারা প্রতিদিন করে থাকেন। অর্থাৎ ভারি বর্জ্য সহ সব ধরনের আবর্জনা প্রতিদিন নদীতেই ফেলে প্রতিষ্ঠানটি। এর ফলে নদী ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ডুবে গেছে হেক্টরের পর হেক্টর কৃষি জমি।কারখানার পাশেই কৃষক কবিরের পঞ্চাশ শতাংশের ধান ক্ষেত বিষাক্ত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে, যা আগে কখনো পানিতে ডুবে যেত না। একই ঘটনা তার আরেক জমিতে, যদিও সেটি অন্য এক কৃষক কে রেহান দিয়েছিলেন। এমন অসংখ কৃষক এবার একইভাবে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র এন.এম ডায়িং এর অপকর্মের কারনে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদকে মুটোফোনে কল দিলে সংযোগ পাওয়া পায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে দেড় যুগ আগে। কাগজে 'ক' কিন্তু বাস্তবে 'গ' শ্রেণীর Read more

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ Read more

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে কামাল হোসেনের একটি অস্ত্রোপচার সম্পন্ন Read more

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি Read more

পঞ্চগড়ে পেট্রোল না পেয়ে পাম্পে হামলার অভিযোগ
পঞ্চগড়ে পেট্রোল না পেয়ে পাম্পে হামলার অভিযোগ

চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে জেলার দেবীগঞ্জেও। Read more

মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার
মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন