মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে ১২ তলা ওই ভবনের নিচতলায় থাকা একটি পোশাক কারখানা ও গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ৩ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে কারখানার মালিককে আটক করা হয়েছে।কায়রোর গভর্নর ইব্রাহিম সাবের জানান, জেইতুন জেলার সারায়া এল কোব্বা সড়কে অবস্থিত ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের দল দ্রুত গিয়ে ‘কুলিং অপারেশন’ চালায়। ঘটনার পরপরই জরুরি সেবা দলও ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে ৬টি ফায়ার ইঞ্জিন এবং আহতদের উদ্ধারে মোতায়েন করা হয় ১০টি অ্যাম্বুলেন্স।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটির বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণে একটি প্রকৌশল কমিটি গঠন করা হয়েছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ নির্ধারণে তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।সূত্র: গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার
গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে Read more

বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা
বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম Read more

নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত Read more

৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ
৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দী-চান্দেরচর সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকাল ১০টার Read more

নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি ও এক ডাকাত সর্দার গ্রেফতার
নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি ও এক ডাকাত সর্দার গ্রেফতার

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি ও ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১৬ জুন) রূপগঞ্জের মুড়াপাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন