কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার ওপর দিয়ে অগ্নিশিখা উড়ে যেতে দেখা যাচ্ছে।কাতারের বিভিন্ন অঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। তবে, এগুলো ক্ষেপণাস্ত্র কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। এদিকে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে।কাতারে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশটির আকাশে বহু ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখছেন তারা। এছাড়াও তারা একের পর এক বিস্ফোরণের শব্দও শুনতে পাচ্ছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।এখনও বহু Read more

টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩
টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত Read more

প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী Read more

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা
বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা

ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিদ্যমান সকল প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের নায্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন