পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলার নির্দেশনায় সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।সচেতনতামূলক কর্মসূচিতে সড়কে চলাচলের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়েছে। রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান না বসানো, মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই হেলমেট পরিধান, নির্দিষ্ট স্টপেজ ব্যতীত গাড়িতে উঠা-নামা থেকে বিরত থাকা, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার করা, রাস্তার মোড়ে জটলা সৃষ্টি না করা ইত্যাদি।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমরা বিশ্বাস করি একসাথে কাজ করলে সড়ক নিরাপদ করা সম্ভব। সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, তবে দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় আপনাদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে একটি নিরাপদ আগামীর সূচনা।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান তাজা প্রাণ ঝরে যায়। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এই ধরনের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় একটি কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ Read more

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী Read more

মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটে
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটে

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও দুর্ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন