নেত্রকোনায় দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা। আটককৃত মহিদুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মন্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মন্ডল ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মহিদুল মন্ডল নিজেকে ভারতীয় নাগরিক ও উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানান। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মহিদুল মন্ডল জানান, ভারতের দিল্লিতে দীর্ঘদিন ধরে ভাঙ্গারির ব্যবসা করে আসছেন। গত ১৫-১৬ দিন আগে ভারতে থাকা বাংলাদেশিদের সাথে কাজের আশায় অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশিরা তাকে ফেলে চলে গেলে বিভিন্ন স্থান ঘুরে দুর্গাপুরে চলে আসেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি খাল থেকে মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে Read more

দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে
দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠজনদের নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন Read more

ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি Read more

কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ
কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ

কবরের মাটি যেন ভালভাবে জমে যায় এ উদ্দেশ্যে দাফনের পর নতুন কবরের ওপর পানি ছিটিয়ে দেওয়া নিষিদ্ধ নয়। বরং অনেকে Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই
চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুনে সাতটি বসতঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন