চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, দুপুর আনুমানিক তিনটার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী ইপিজেডের জায়েন্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন জ্বলতে দেখে।  পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘটনাস্থলের চারপাশের আগুনের পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে, আগুন নেভাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে এটি একটি ফোম কারখানা। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিল তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে Read more

নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের
নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের

ওভাল টেস্টে ভারতকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের Read more

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত
এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং Read more

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা
জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল Read more

রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ
রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ

সদ্য প্রকাশিত এইচএসসি'র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ Read more

তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা
তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা

আজও তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলা। সেই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন