সিরাজগঞ্জের কাজীপুরে ইছামতি নদীর উপর নির্মিত একটি সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন গ্রামীণ জনপদের এ সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি এলাকার কৃষ্ণগোবিন্দপুর চরপাড়া ত্রিশক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই সেতুটির অবস্থান। নির্মাণের সময় সেতুর দুই পাশে রেলিং ছিল। সাত-আট বছর আগে থেকে সেতুর দুই পাশের রেলিং ভাঙতে শুরু করে। সেতুটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। সরু সেতুটির ওপর দিয়ে পাশাপাশি দুটি ইজিবাইক যাতায়াতও ঝুঁকিপূর্ণ। অপরদিকে সেতুর দুপাশে সংযোগ সড়কও পাকাকরণ করা হয়নি।স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরণের হালকা যানবাহন নিয়ে চলাচল করে। পাঁচগাছি, পাইকপাড়া, চরকাদহ সহ আশপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করেন। এলাকাটি কৃষি পণ্য উৎপাদনে প্রসিদ্ধ। ওই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মণ কৃষিপণ্য পাড়াপাড় করেন কৃষকেরা।সাইফুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই রেলিং এর পলেস্তারা চটে যেতে থাকে। এখন প্রত্যেক রাতেই দুই একটা করে রড নাই হয়ে যায়। দিনের বেলায় চলাচল করা গেলেও রাতের অন্ধকারে চলাচল খুবই কষ্ট ও ঝুঁকিপূর্ণ। ‘কৃষক চান মিয়া বলেন, ‘প্রতিনিয়তই নদীর ওপারের কৃষিপণ্য ট্রলি অথবা ভ্যানে করে আনতে হয়। একেতে সরু সেতু তার ওপর রেলিং ভাঙা। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’মোকলেছুর নামের এক ব্যক্তি বলেন, ‘জরাজীর্ণ এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, ভ্যান ও হেঁটে চলাচল করছেন। বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। দ্রুত সংস্কার অথবা নতুন করে সেতু নির্মাণ না হলে যে কোন সময় প্রাণহানী হতে পারে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাজীপুর উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্ল্যাহ বলেন, ‘সড়কটি এলজিইডির গেজেট ভুক্ত না। আমরা গেজেটভুক্ত করার জন্য প্রস্তাবনা পাঠাবো। তারপর ওই রাস্তার পাকাকরণের কাজ হাতে নেব। সেতুটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। ২০০০ সালের আগের কোন নথিপত্র আসলে অফিসে নেই। তবে সেতুটি অন্য কোনভাবে সংস্কার করা যায় কিনা বিষয়টা দেখছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮
গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে গতকাল সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় Read more

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) সকালে Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল
ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল

পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ Read more

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে আলোচনা কেন?
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে  আলোচনা কেন?

অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থানের বিষয়ে রাজনীতিবিদদের অনেকে শঙ্কা প্রকাশ করছেন। সম্প্রতি অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন