মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে দেড় যুগ আগে। কাগজে ‘ক’ কিন্তু বাস্তবে ‘গ’ শ্রেণীর মতো অবস্থা। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত দিনে সব সরকারের আমলেই তাঁদের দলীয় নেতারা মেয়র হলেও নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত হয়নি।তৃতীয় থেকে দ্বিতীয়, তারপর প্রথম শ্রেণীতে উন্নীত হলেও সেবা বাড়েনি আজো, শুধু নেই আর নেই। পর্যাপ্ত ডাস্টবিন নেই। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। অর্ধেকের বেশি সড়কে নেই সড়ক বাতি। গাড়ি থেকে টোল আদায় হয় অথচ নেই ট্রাকস্ট্যান্ড। সড়কও ভাঙাচোরা। পানি নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। বর্ষায় কয়েকটি স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।ঝালকাঠিতে ১৬.০৮ বর্গকিলোমিটার আয়তনের এই পৌর এলাকায় বসবাস ৬০ হাজারের অধিক মানুষের। পৌর করসহ নানা খাতে এ পৌরসভার গত অর্থবছরের বাজেট ছিলো দেড়শো কোটি টাকা। যা লক্ষমাত্রা ছুঁই ছুঁই। অথচ তার পরেও নাই নাই। পৌরবাসীর প্রশ্ন, তারা কবে পাবে ‘ক’ শ্রেণীর পৌরসভার পূর্ণাঙ্গ নাগরিক সেবা।বর্তমান পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, ‘পৌরসভার উন্নয়ন প্রক্রিয়া চলমান। তার পরও নাগরিক সুবিধা ও জনসেবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কিছু সড়ক সংস্কার করা জরুরি। জলাবদ্ধতা নিরসনে শহরের ভিতর অবস্থিত ৭টি খাল পুন:খনন করা হয়েছে।’সরেজমিনে দেখা গেছে, কিছু সড়ক ভাঙাচোরা। কিছু সড়কের পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব সড়কে গাড়ি চলছে হেলেদুলে। মসজিদবাড়ি সড়ক, বান্দাঘাট থেকে কাঠপট্টি সড়ক, রুপনগর, ঝালাইকার বাড়িসহ বেশ ক’টি সড়কের বেহাল দশা।পৌরসভার প্রকৌশলীরা জানান, আগামীতে বরাদ্দ পেলে সকল সড়ক মেরামত করা হবে। এ জন্য প্রকল্পের প্রস্তাবনাও রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের Read more

রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

এলেন বিশ্বাস উত্তরা প্রতিনিধিরাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন Read more

চকরিয়া থানায় দুর্জয়ের মৃত্যু: সাবেক ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
চকরিয়া থানায় দুর্জয়ের মৃত্যু: সাবেক ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় চকরিয়া থানার তৎকালীন ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি

কিশোরী বেনজির ভুট্টোর উপস্থিতি সিমলার সেই রুক্ষ-শুষ্ক বৈঠকের পরিবেশে যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল, সেটা ওখানে উপস্থিত অনেকেই পরে Read more

দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর
দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন