ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকার কদমতলী কোরআন চত্বর সংলগ্ন পাকা রাস্তা থেকে মোঃ সুমন মিয়া (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়া কসবা উপজেলার জাজিসার গ্রামের রুক্কু মিয়ার ছেলে।পুলিশ জানায়, তার দখলে থাকা একটি ব্যাগ থেকে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল কাদের বলেন, ‘মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় Read more

বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, Read more

১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ Read more

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জেরে শিগগিরই এই পদক্ষেপ নিতে Read more

পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট
পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন দালাল ও দুর্নীতির ছত্রচ্ছায়ায় পরিণত হয়েছে। সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন ও সুপারিন্টেন্ডেন্ট ইয়াহিয়া খানের Read more

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন