চট্টগ্রামের আনোয়ারায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। তবে এবার ধানখেত বা ফসলি জমিতে নয়, সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাজির হয় তারা। বুধবার (০১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের মাঠে ঢুকে পড়ে হাতি দুটি। হঠাৎ হাতির দেখা পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হাতি দুটি হঠাৎ কলেজ মাঠের ভেতরে প্রবেশ করে। এ সময় শত শত মানুষ ভিড় জমায়। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন, আবার অনেকে ভয়ে দূরে সরে দাঁড়ান। এ সময় উত্তেজিত জনতা হাতিগুলোকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে ‘ও মৌ, ও মৌ’। পরে তারা হাতিগুলোকে সরে যেতে অনুরোধ করে।স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, ‘গতকিছুদিন আগে হাজীগাঁও গ্রামে ফসলের মাঠে হাতির দেখা পাই। কিন্তু কলেজ মাঠে হাতি ঢুকবে, এটা কল্পনাও করিনি। হঠাৎ এমন ঘটনায় এলাকার মানুষ ভয়ে-উত্তেজনায় ছুটোছুটি শুরু করে।’আরেক বাসিন্দা মো. তারেক বলেন, ‘গ্রামে হাতির আতঙ্ক নতুন কিছু নয়। তবে কলেজ মাঠে ঢুকে পড়ায় স্থাপনায় আঘাত করবে কিনা তা নিয়ে চিন্তায় আছি। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া বলেন, ‘আমি বিষয়টি জানি না। আপনার মাধ্যমে খবর পেলাম। খোঁজ নিয়ে দেখছি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘হাতির উপস্থিতির কারণে জনজীবনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং বনবিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের জানাচ্ছি।’উল্লেখ্য, গতকাল রাতেও কেরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এও দেখা মিলেছে হাতির। হাতি দুটিকে সেখানে থাকা অসংখ্য সুপারি গাছ উপড়ে ফেলতে দেখে নিরাপত্তাপ্রহরীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন Read more

সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে Read more

নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট ১২ জন মার্কিন Read more

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী Read more

অভিধানে আমার সবচেয় প্রিয় শব্দ ‘ট্যারিফ’, জানালেন ট্রাম্প
অভিধানে আমার সবচেয় প্রিয় শব্দ ‘ট্যারিফ’, জানালেন ট্রাম্প

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন