ফিলিস্তিনের গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে ফ্লোটিলার ‘লাইভ ট্র্যাকারের’ মাধ্যমে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরারতবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।অন্য ২৩টি জাহাজ গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গতকাল বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ১৩টি জাহাজ আটকে দেয় এবং সেখানকার ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও আছেন।ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, আটক হওয়া ১৩ জাহাজে ২০১ জনের বেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। ইসরায়েলের দাবি, আটক ব্যক্তিদের একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং তারা ‘নিরাপদ ও সুস্থ আছেন।’৪০টির বেশি নৌযান নিয়ে গঠিত সুমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক মানবিক প্রচেষ্টা, যার লক্ষ্য গাজার ওপর ইসরায়েলি নৌ-অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়া। নৌবহরে রয়েছেন প্রায় ৫০০ জন প্রতিনিধি, যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
নাটোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের নুরুরনবীর ”মেসি’।রবিবার (১৩এপ্রিল) Read more

২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের নামী-দামি সব বোলারদের বল পিটিয়ে Read more

২০২৬ সালে যতদিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
২০২৬ সালে যতদিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

২০২৬ সালে সরকারি ছুটি উপলক্ষে মোট ২৮ দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন