দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) জানান, এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পুয়ের্ত লিগুইজামোতে, যা আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশে অবস্থিত। এই অঞ্চলটির সীমান্ত রয়েছে পেরু এবং ইকুয়েডরে সঙ্গে।পুতুমায়োর গভর্নর জন গ্যাবরিয়েল মলিনা স্থানীয় সংবাদমাধ্যম কারাকল নোটিসিয়াসকে জানান, এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ২১ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।কলম্বিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি লকহিড মার্টিন সি-১৩০ হারকিউলিস, যা সেনা সদস্যদের পুতুমায়োর আরেকটি শহরে নিয়ে যাচ্ছিল।প্রতিরক্ষামন্ত্রী জানান, বিমানটি উড্ডয়নের মাত্র ১.৫ কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানে আগুন ধরে যায় এবং এতে বহন করা গোলাবারুদ বিস্ফোরিত হয়, ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। তবে এটি কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীর হামলা নয় বলে নিশ্চিত করেছেন তিনি।কলম্বিয়ার বিমানবাহিনীর কমান্ডার কারলোস ফারনেন্দো সিলভা জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ৭৪টি শয্যাসংবলিত দুটি বিশেষ বিমান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের রাজধানী বোগোতাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।উল্লেখ্য, কলম্বিয়া প্রথম হারকিউলিস সি-১৩০ বিমানটি সংগ্রহ করে ১৯৬০-এর দশকের শেষদিকে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে নতুন মডেল এনে পুরনো বিমানগুলো আধুনিকায়ন করা হয়।এর আগে গত মাসে বলিভিয়ার এল আল্টো শহরে একই ধরনের একটি হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায় ২০ জনের বেশি নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছিলেন।তবে সর্বশেষ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ
২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ

আসন্ন পবিত্র হজ মৌসুমে যারা সৌদি আরবে পবিত্র হজের আগে ওমরাহ পালন করতে যাবেন তাদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি ছাড়ার Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে Read more

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের
তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পানীয় জলের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক Read more

পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?
পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?

স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে হামলার দিনে শুধু নয়, কোনো সময়েই বৈসরণের পার্কে Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন