কবরের মাটি যেন ভালভাবে জমে যায় এ উদ্দেশ্যে দাফনের পর নতুন কবরের ওপর পানি ছিটিয়ে দেওয়া নিষিদ্ধ নয়। বরং অনেকে বলেছেন নতুন কবরে এ উদ্দেশ্যে পানি ছিটিয়ে দেওয়া মুস্তাহাব। যেন মাটিগুলো জমে যায় ও সহজে মানুষের দৃষ্টিগোচর হয়, ফলে মানুষ তার অবমাননা থেকে মুক্ত থাকবে।আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার ছেলে ইবরাহিমকে সমাহিত করার পর তার কবরে পানি ছিটিয়ে দিয়েছিলেন। (ত্বাবারাণী আওসাত্ব হা/৬১৪১; মিশকাত হা/১৭০৮; ছহীহাহ হা/৩০৪৫; ইবনু কুদামা, মুগনী ২/৩৭৬)। তবে পানি ছিটানোর মাধ্যমে মাইয়েত প্রশান্তি পাবে, তার কল্যাণ হবে এরূপ ধারণার কোন ভিত্তি নেই (উছায়মীন, তা‘লীক ‘আলাল কাফী ২/৩৮৯)।কবরে পানি ছিটানোকে যদি ভক্তি প্রকাশের অংশ ও নিয়মিত চর্চা বানিয়ে নেওয়া হয় অথবা যদি বিশ্বাস করা হয় কবরে পানি ছিটালে মৃত ব্যক্তির কোনো উপকার হবে, তাহলে এটা বিদআত গণ্য হবে।ইসলামের উৎস হলো কোরআন ও রাসুলের সুন্নত অর্থাৎ তার কথা, কাজ ও সমর্থন। কোরআন ও রাসুলের সুন্নত ছাড়া অন্য কোনো সূত্রে আমলের নতুন কোনো ধরন উদ্ভাবন করে তাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করলে তা হয় দীনের মধ্যে নতুন উদ্ভাবন বা বিদআত। রাসুল (সা.) তার উম্মতকে দীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় বা বিদআত থেকে বেঁচে থাকতে বলেছেন। রাসুল (সা.) বলেন, সব নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো, সব নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত আর সব বিদআতই পথভ্রষ্টতা। (সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ)মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত, দান-সদকা, কোরআন তেলাওয়াত বা অন্যান্য আমল করে তার জন্য সওয়াব পাঠানো উচিত যেভাবে ইসলাম আমাদের শিখিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার

নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর Read more

বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি এডহক কমিটির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার কাউন্সিল Read more

২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারের দরপতন থামছেই না। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার ছয়গুণের বেশি Read more

চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই
চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুনে সাতটি বসতঘর Read more

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর Read more

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন