নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বরে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে এবং কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) বুধবার বলছে, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে এনএসইএমএ জানায়, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সাথে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।সংস্থাটি আরও জানায়, নৌকাটিতে নারী ও শিশুরাও ছিল। তারা ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিল।সংস্থার মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা জানান, উদ্ধার অভিযান এখনো চলমান এবং নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘নৌকাডুবিতে মৃতের সংখ্যা ৬০-এ পৌঁছেছে।’তিনি আরও বলেন, ‘১০ জনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে এবং এখনও অনেককে খোঁজা হচ্ছে।’শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন,  ‘নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিল।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা গাজামুখী ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসরায়েলের সামরিক Read more

সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন
সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বির পিতা Read more

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন