কক্সবাজার সমুদ্রসৈকতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সিনেমার সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী আয়োজন।কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র। আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।আয়োজকেরা জানিয়েছেন, আজ বিকেল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে শুরু হবে উৎসব। উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। এরপর প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’।আগামীকাল ২৮ মার্চ সমাপনী দিনে বিকেল ৪টা থেকে শুরু হবে প্রদর্শনী। এদিন সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’ দিয়ে পর্দা উঠবে, এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’।উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য চলচ্চিত্রের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি এবং সময়ের বাস্তবতাকে তুলে ধরা। পাশাপাশি নতুন ও প্রতিভাবান নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের ভাবনা ও স্বপ্ন প্রকাশের সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি সচেতনতা, সংযোগ এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আমাদের এই প্রয়াস।’আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু
গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না, এখন তারাই বলছে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে Read more

বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন।মূলত যুক্তরাষ্ট্রের Read more

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি দখল নিয়ে তার পরিকল্পনায় সমর্থন না Read more

ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাটে ট্রাক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা Read more

মাদাগাস্কারে জেন জি বিক্ষোভ চলছেই, পদত্যাগে রাজি নয় প্রেসিডেন্ট
মাদাগাস্কারে জেন জি বিক্ষোভ চলছেই, পদত্যাগে রাজি নয় প্রেসিডেন্ট

মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন