জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। আজ শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতি শোক প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।কমনওয়েলথের মহাসচিব বলেছেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”তিনি বলেন, “আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের এই আহ্বানে আমিও শামিল হচ্ছি।” এদিকে শ‌নিবার বিকেল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে দাফন করা হয়। এর আগে, গত ১২ ডিসেম্বর বিজয় নগরে তাকে গুলি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সন্ত্রাসী। টানা সাতদিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও তাকে আর ফেরানো যায়নি। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্জের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে। শনিবার Read more

সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা
সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা

দেশজুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষই গ্রামে বা প্রিয়জনের কাছে পাড়ি জমিয়েছেন। তবে ছুটি নেই জাতীয় দলের ফুটবলারদের। Read more

চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত Read more

বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (০২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত Read more

সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু
সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে প্রেম ঘটিত বিষয়ে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা Read more

নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন
নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন

নাটোরের লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ভাঙা লাইনে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন