ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সংবাদমাধ্যমের পাশাপাশি হাদির মৃত্যর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।ওসমান হাদির মৃত্যুর খবর বৃহস্পতিবারই (১৮ ডিসেম্বর) প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদি; গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদিকে বাঁচানো যায়নি। ডয়চে ভেলেও হাদিকে নিয়ে খবর প্রকাশ করেছে। জার্মান সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা দেয়া হয়। বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় ডয়চে ভেলের প্রতিবেদনে।   ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও এ খবর প্রকাশ করেছে। হাদির মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার হাদির মৃত্যর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একই খবর দিয়েছে। সিএনএ, আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়াসহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমও ওসমান হাদির মৃত্যুর খবর দিয়েছে। এছাড়াও, দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনসহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং দ্য টেলিগ্রাফ, এনডিটিভি’র মতো ভারতীয় অনেক সংবাদমাধ্যম জানিয়েছে হাদির মৃত্যুর খবর। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। ওইদিন মোটরসাইকেলে করে এসে দু’জন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।  এই অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩০ পৌষ ১৪৩২ বাংলা, ২৪ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স
নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স

প্রজন্মের পর প্রজন্মকে তেভাগা থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প জানাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সালডাঙ্গা গ্রামে Read more

ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান

পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ Read more

জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র Read more

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র শুটিংয়ের জন্য। Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন