চলছে বড়দিনের ছুটি। এই সময়ে ফুটবলাররা দলের ক্যাম্প ছেড়ে ছুটে যান নিজ নিজ পরিবারের কাছে। তবে বড়দিনের আনন্দে যাতে খেলোয়াড়রা শারীরিক ফিটনেসে কোনো ঢিল না দেয়, সে বিষয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা।তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ছুটি শেষে অনুশীলনে ফেরার পর প্রত্যেক খেলোয়াড়ের ওজন যাচাই করা হবে। কারও ওজন যদি বেড়ে যায়, তাহলে তাকে পরবর্তী ম্যাচের স্কোয়াডে রাখা হবে না।গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও শৃঙ্খলার প্রশ্নে একটুও নরম হননি গার্দিওলা। তার ভাষ্য অনুযায়ী, ছুটি শুরুর আগেই সব খেলোয়াড়ের ওজন রেকর্ড করে রাখা হয়েছে এবং ছুটি শেষে তিনি নিজেই তা মিলিয়ে দেখবেন।গার্দিওলা বলেন, খেলোয়াড়রা ইচ্ছেমতো খাবার খেতে পারে, তবে অবশ্যই পরিমিতভাবে। কেউ যদি বাড়তি ওজন নিয়ে ফিরে আসে, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ পাবে না।তবে একই সঙ্গে এই সফল কোচ বিশ্রামের গুরুত্বের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, খেলোয়াড়দের পরিবারকে সময় দেওয়া এবং কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকা দরকার। এতে তারা মানসিকভাবে সতেজ হয়ে ফিরবে এবং মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে।ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ ধরে রাখতেই সম্ভবত গার্দিওলার এই কঠোর সিদ্ধান্ত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের
‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি Read more

কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’

কুমিল্লার শহর ও গ্রামের নানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ ‘স্ক্যাবিস’। সাধারণত হাত, পা, পেট, ঘাড়, কোমরসহ Read more

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ Read more

মুন্সীগঞ্জে ক্যাডেট স্কুলে ঈদের ছুটিতে দুই দফা চুরি
মুন্সীগঞ্জে ক্যাডেট স্কুলে ঈদের ছুটিতে দুই দফা চুরি

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় অবস্থিত ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে ঈদুল আজহার ছুটির মধ্যে পরপর দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন