শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এর আগে, শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। একইসঙ্গে একটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি।ওই পোস্টে দাবি করা হয়—জেলা প্রশাসক ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেছেন এবং ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ তোলা হয়।টেলিগ্রামে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক শার্টের বোতাম খোলা অবস্থায় এক নারীর সঙ্গে অসংযত রয়েছেন। অভিযোগ রয়েছে, ভিডিও কলের মাধ্যমে ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছে।প্রসঙ্গত মোহাম্মদ আশরাফ উদ্দিন গত এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মরত ছিলেন। ০৫ অগাস্টের পর তিনি শরীয়তপুরের ডিসি নিয়োগ পান। বিসিএস প্রশাসন ক্যাডার ২৭ ব্যাচের কর্মকর্তা আশরাফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরি করতে গিয়ে ধরা পড়ায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগ্নে
চুরি করতে গিয়ে ধরা পড়ায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগ্নে

বগুড়ার শেরপুর উপজেলার চকখাগা গ্রামে শনিবার দিবাগত রাতে চুরি ও হত্যা চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। Read more

‘আমি নোবেল না পেলে সেটা হবে আমেরিকার জন্য অপমান’
‘আমি নোবেল না পেলে সেটা হবে আমেরিকার জন্য অপমান’

নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার Read more

শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা

রাজশাহীর সিএনবি মোড় তখন অনেকটাই নির্জন। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে দশটা। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকটি রিকশা, কিছু পথচারী, দূর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন