জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত হয়েছি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।গোলাম পরওয়ার বলেন, ৮ মাস আগে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু এ টি এম আজহারুল ইসলাম এখনও কারাগারে। এ দায় সবার।তিনি বলেন, আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে আমরা বিস্মিত ও ব্যথিত। আমরা বিস্মিত এবং ব্যথিত এ কারণে যে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে অন্যায়ভাবে আটক ছিলেন, অন্যায় বিচারে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের প্রায় সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু আমাদের মজলুম নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।গোলাম পরওয়ার বলেন, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব।তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করব আদালতের কাছে আমরা ন্যায়বিচার পাব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন
আগামীকাল ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

আগামীকাল মঙ্গলবার, ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে টর্ণেডোর ভয়াবহ ছোঁবলের ২৯তম বার্ষিকী। টাঙ্গাইল জেলার ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন। ২৯ Read more

হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে Read more

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ

সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ Read more

নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)

কর্ম ব্যস্ততার এই শহরে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়তো সবার হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার Read more

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। শুনানিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে দলটি। বিএনপির পক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন