চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (০৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ কথা জানিয়েছেন।গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে।চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি গাঁজা ও ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি গাঁজা ও ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১,৭০৫ পিস ইয়াবা ও ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার Read more

পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত

পদ্মা সেতুর সুফলের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও সেই চিত্র এখন Read more

কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা ঘোষণা করলেন প্রকৌশল শিক্ষার্থীরা
কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা ঘোষণা করলেন প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, কমিটিতে তাদের প্রতিনিধি Read more

‘জিরো রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড
‘জিরো রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনও ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে Read more

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী Read more

৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন