আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বড় চমক নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর জাতীয় টি–টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেটকিপার-ব্যাটার। শেষবার ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি।দলে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হিসেবে আছেন তরুণ তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। এছাড়া ব্যাটিং লাইনে আছেন সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম হোসেন। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন মেহেদী হাসানও।স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। আর পেস আক্রমণে যথারীতি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দলে রয়েছেন চোট থেকে ফেরা সাইফউদ্দিনও।বাংলাদেশ দল (এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ):লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) Read more

১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা
১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা

সিস্টেম আপগ্রেড ও মান উন্নয়নের কাজের জন্য শুক্রবার গ্রামীণফোনে সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল Read more

উচ্চ শব্দে গান বাজালে জরিমানা ১০ হাজার, সিদ্ধান্ত গ্রাম্য শালিসে
উচ্চ শব্দে গান বাজালে জরিমানা ১০ হাজার, সিদ্ধান্ত গ্রাম্য শালিসে

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও Read more

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

তালেবানের শীর্ষ পর্যায়ে ভাঙন, ইন্টারনেট বন্ধের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব উন্মোচন করল বিবিসি
তালেবানের শীর্ষ পর্যায়ে ভাঙন, ইন্টারনেট বন্ধের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব উন্মোচন করল বিবিসি

তালেবানের সর্বোচ্চ নেতা একবার বিভক্তির বিষয়ে সতর্ক করেছিলেন: বিবিসির অনুসন্ধানে দেখা গেছে কীভাবে নারীদের প্রতি মনোভাব, ইন্টারনেট এবং ধর্ম নিয়ে Read more

নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকায় জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার ৩য় তলা থেকে মোঃ সিয়াম (১৪) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন