এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন থেকে দেড় হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন।বাড়িভাড়া বাড়ানোর পরিপত্র রোববার (৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা এতে স্বাক্ষর করেছেন। গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এসংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্ত পালন সাপেক্ষে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।পরিপত্রে কিছু শর্ত যুক্ত করে বলা হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত প্রেরণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় Read more

পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ Read more

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন করল ইরান
নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন করল ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন