বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচিত বস্তু ‘শাপলা’ প্রতীক। দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশন (ইসি) বরাবরই তাদের জানিয়ে আসছে, নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। ফলে অন্য প্রতীক চাওয়ার জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে। এদিকে এনসিপি তাদের দাবিতে অনড়। ইতিমধ্যে শাপলার কয়েকটি নমুনাও নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি।রাজনৈতিক অঙ্গনে যখন ‘শাপলা’ প্রতীক নিয়ে সাজো সাজো রব। ঠিক তখনই একই প্রতীক দাবি করেছে আরও একটি রাজনৈতিক দল।নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করেছে। যদিও দলটির প্রতীক ‘ডাব’। সোমবার (১৩ অক্টোবর)  প্রতীক পরিবর্তনের জন্য দলের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেছেন। দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন। বাংলাদেশ কংগ্রেস দল জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, লোগো—সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে। পরে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হলে তারা বই প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় অবশেষে তাদের ডাব প্রতীক নিতে হয়।এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, নিবন্ধিত দলকে সেখান থেকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা প্রতীক আমাদের তালিকায় নেই, তাই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কোনো দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসায় ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকের মোটরসাইকেল চুরি!
বাসায় ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকের মোটরসাইকেল চুরি!

গাজীপুরের জয়দেবপুর থেকে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান Read more

বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ৩, শ্রমিকদল নেতা বহিষ্কার
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ৩, শ্রমিকদল নেতা বহিষ্কার

র‍্যাব সদস্য পরিচয়ে তিনজন পান ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদলের নেতাসহ তিনজন ভূয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে Read more

যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে
যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব Read more

বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল
বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল

বিকেল থেকেই ঢাকার আকাশ মেঘলা। সামিত সোম-জামাল ভূঁইয়ারা এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের জন্য প্রস্তুত ছিলেন। অনুশীলন Read more

বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

Online-Casinos in Deutschland vergleichen: worauf es wirklich ankommt
Online-Casinos in Deutschland vergleichen: worauf es wirklich ankommt

Ein ansprechendes Design allein sagt wenig darüber aus, ob ein Online-Casino zu den eigenen Spielgewohnheiten passt. Entscheidend sind nachvollziehbare Bedingungen, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন