টি-টোয়েন্টি ক্রিকেট মানেই মারকাটারি ব্যাটিং, চার-ছক্কার ঝড় আর রানের বন্যা। দর্শকরাও এই ফরম্যাটে ছক্কা-চারের উৎসব দেখতেই গ্যালারিতে ভিড় করেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বড় শট খেলার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। পুরুষ ও নারী উভয় দলেই পাওয়ার হিটিংয়ের ঘাটতি চোখে পড়ার মতো। এই দুর্বলতা কাটিয়ে উঠতে  স্বল্পমেয়াদি চুক্তিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্যাম্পে প্রথমে প্রশিক্ষণ দিয়েছেন এই কোচ। এবার তিনি মনোযোগ দিয়েছেন যুবাদের ওপর।সোমবার (২৫ আগস্ট) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন উড। এই সেশনে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরারসহ দলের সব তরুণ ব্যাটার উপস্থিত ছিলেন। ব্যাটারদের শট সিলেকশন, ব্যাট স্পিড, টাইমিং এবং ফিটনেস সব দিকেই উন্নতির জন্য আলাদা করে দিকনির্দেশনা দিয়েছেন এই ইংলিশ কোচ। আগামীকালও যুবাদের নিয়ে অনুশীলন চালিয়ে যাবেন তিনি।এই প্রস্তুতি গুরুত্বপূর্ণ, কারণ চলতি মাসের শেষেই রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর। আগামী ৩১ আগস্ট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে রওনা দেবে। সেখানে ইংলিশ যুবাদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে Read more

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম
কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজীগঞ্জ-বাতিরঘাট সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শেষ হওয়ার Read more

বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে সুদান: শায়খ আহমাদুল্লাহ
বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে সুদান: শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন