দীর্ঘ নিষেধাজ্ঞা, মানসিক অন্ধকার আর বিতর্কের পথ পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। সাড়ে তিন বছরের বিরতি শেষে আবারও জিম্বাবুয়ের টেস্ট জার্সিতে মাঠে নামলেন সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ওপেনার হিসেবে খেলছেন ৩৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।আইসিসির ডোপিং বিরোধী নিয়ম ভাঙার দায়ে সাড়ে ৩ বছরের জন্য টেইলরকে নিষিদ্ধ করেছিল আইসিসির দুর্নীতিদমন ইউনিট। ২০২২ সালের জানুয়ারিতে নিষিদ্ধ হন টেইলর। নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৫ জুলাই। লম্বা সেই কঠিন সময় কাটিয়ে আবারও মাঠে ফিরতে পেরেছেন টেইলর।মাঠে নামার আগে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইলর জানিয়েছেন, অভিষেকের সময়ের মত অনুভূতি হচ্ছে তার। বুলাওয়েতে খেলা শুরুর আগে ব্রডকাস্টারদের দেওয়া এক সাক্ষাৎকারে টেইলর বলেন, ‘এটা কতটা দারুণ। তিন বছর আগে আমি আমার বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। আর এখন আমি যে কাজটা ভালোবাসি, জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করা, সেই কাজটা করতে পারছি! এই শাস্তি মোকাবেলা করা, নিজের বিশৃঙ্খলার সাথে লড়াই করা, এখানে এক দিন নয়, অনেক দিনের ট্রমা রয়েছে।’টেইলর আরও বলেন, ‘আমি অন্ধকার পথে ছিলাম এবং এই পুরো পথটা পাড়ি দেওয়া ছিল অনেক কঠিন।’এর আগে  ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ব্রেন্ডন টেইলর। এর ৭ মাস পরে তিনি জানান, তাকে ফিক্সাররা হুমকি দিয়েছে তাদের কথা মতো চলার জন্য, নতুবা তার কোকেন সেবনের ঘটনা ফাঁস করে দেওয়া হবে। ফিক্সারদের কথা আমলে না নিয়ে ক্রিকেট থেকে অবসর নিয়ে রিহ্যাবে চলে যান টেইলর।নিষেধাজ্ঞার সময় পেশাদার ক্রিকেটের বাইরে থাকলেও, টেইলর খেলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন নিজ বাড়িতে গড়ে তোলা কোচিং ফ্যাসিলিটির মাধ্যমে। পরিকল্পনা ছিল কোচ হিসেবেই ফিরবেন। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধে খেলোয়াড় হিসেবেই মাঠে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বোর্ডের চাওয়া—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে খেলিয়ে নেওয়া, যেটি হবে জিম্বাবুয়ের ঘরের মাঠে।ফিরে আসার অনুভূতি নিয়ে টেইলর বলেন, ‘আমি এমন রিয়েকশন আশা করিনি। দর্শকদের ভালোবাসা আর সতীর্থদের সমর্থন হৃদয় ছুঁয়ে গেছে। এটি এক বিশাল সম্মানের ব্যাপার। অনেক কষ্ট করেছি, এর চেয়ে কঠোর পরিশ্রম আগে জীবনে করিনি।’ফেরার দিনে ব্যাট হাতে সাবলীল ছিলেন টেইলর। বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৭ বলে ৪৪ রান করেছেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রোববার (০৭ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির Read more

মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা
মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক Read more

পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ
পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ

উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে তিস্তার পানি কমতে Read more

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু৷মঙ্গলবার (৬ Read more

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন