ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে তাকে একটি কফিশপে দেখা যায়। কিন্তু সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে এআই চ্যাটবট গ্রোক।নেতানিয়াহুর কফি শপের ভিডিওকে একটি ‘স্যাটায়ার’ ভিডিও হিসেবে বর্ণনা করেছে গ্রোক। এতে কিছু ভিজ্যুয়াল অসামঞ্জস্যতার কথা উল্লেখ করে চ্যাটবটটি বলেছে, এসব ডিপফেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।গ্রোকের বিশ্লেষণ অনুযায়ী, ভিডিওজুড়ে নেতানিয়াহুর কাপের কফির মাত্রা অপরিবর্তিত ছিল এবং তার ঠোঁটের নড়াচড়া অডিওর সঙ্গে স্বাভাবিকভাবে মিলছিল না। এসবের ফলে ফুটেজটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।একজন এক্স ব্যবহারকারী ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে চাইলে গ্রোক জবাবে জানায়, ‘না, এটি আসল নয়। এটি এআই দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। নেতানিয়াহুর অফিসিয়াল অ্যাকাউন্ট এটি স্যাটায়ার বা রসিকতা হিসেবে পোস্ট করেছে। সম্ভবত ইরান সংঘাতের মধ্যে সাম্প্রতিক মৃত্যুর গুজবের জবাব দিতেই এটি করা হয়েছে। স্থির কফির স্তর, অস্বাভাবিক লিপ-সিংক এটি ভুয়া হওয়ার ইঙ্গিত দেয়।’এআই চ্যাটবটের এই দাবি অনলাইনে ভিডিওটির উৎস এবং নেতানিয়াহুর অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। এদিকে কফি শপের ভিডিও নিয়ে ধোঁয়াশার মধ্যে সোমবার (১৬ মার্চ) আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নেতানিয়াহু। সর্বশেষ ভিডিওটিতে নেতানিয়াহুকে সবুজ গাছপালা ও পাহাড়ের পটভূমিতে ইসরায়েলিদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে নেতানিয়াহু হিব্রু ভাষায় লিখেছেন, ‘নির্দেশিকা মেনে চলে একসঙ্গে জয়ের পথে।’তবে নতুন ভিডিওটি-ও এআই দিয়ে তৈরি কি না সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।এদিকে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ এক্সে দেয়া এক পোস্টে জানায়, নেতানিয়াহু বেঁচে থাকলে তাকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।সূত্র: ইন্ডিয়া টুডে এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া
ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া

২০১৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় পিয়েরদান্তে মস্তিষ্কে আঘাত পেলে তার জীবনের ১২ বছরের স্মৃতি পুরোপুরি মুছে যায়। তিনি যখন জ্ঞান Read more

মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা Read more

এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা
এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী Read more

ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 

ফিলিস্তিন মুসলিম গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্যালেস্টাইন সলিডটরি মুভমেন্টের আয়োজনে "মার্চ ফর প্যালেস্টাইন" অনুষ্ঠিত হয়েছে। এতে Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ
নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করনে (পদ সৃজনের মাধ্যমে) আইন মন্ত্রনলায় থেকে জনপ্রশাসন মন্ত্রনলায় প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন