জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম।সূত্রের বরাতে জানা যায়, চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধে ভারতের এই পদক্ষেপের পাশাপাশি কিশনগঙ্গা বাঁধেও (যেটি ঝিলাম নদীর ওপর) একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে দিল্লি। জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিশনগঙ্গা বাঁধ— এই দুটি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের জন্য পানির প্রবাহের সময় নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করে দেয়। রোববার (০৪ মে) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইকোনমিক টাইমস।জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই ভারত গত কয়েক দশকের পুরোনো চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি (Indus Waters Treaty) ১৯৬০ সাল থেকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর ছিল।তবে পহেলগাঁওয়ে ঘটনার একদিন পর (২৩ এপ্রিল) ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ এই পানি বণ্টন চুক্তি বা সিন্ধু পানিচুক্তি স্থগিত ঘোষণা করে। আর এর পরদিনই অর্থাৎ ২৪ এপ্রিল পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় যে, তারা ১৯৭২ সালের সিমলা চুক্তি কার্যকরভাবে স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে।ভারতের দাবি, ২২ এপ্রিলের ওই হামলার সঙ্গে সীমান্ত পারের অর্থাৎ পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকতে পারে। যদিও এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করেনি। বিপরীতে, পাকিস্তান এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন, যাতে সত্য উদ্ঘাটন হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে
৬ষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ‘ব্লকেড কর্মসূচি’। ৬ষ্ঠ দিনের মতো Read more

অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ
অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সিটি Read more

ঘুরতে গিয়ে নিথর দেহে ফিরল শিশু নাজিফা
ঘুরতে গিয়ে নিথর দেহে ফিরল শিশু নাজিফা

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিফা আক্তার (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে Read more

নায়করাজের প্রয়াণের ৮ বছর আজ
নায়করাজের প্রয়াণের ৮ বছর আজ

পঞ্চাশের দশকে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও উর্দু চলচ্চিত্রের দাপট তখন তুঙ্গে। ষাটের দশকে তৎকালীন পূর্ব বাংলার সিনেমা হলগুলোতে যখন Read more

রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা Read more

রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার
রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন