এবার পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেসব প্রশ্ন করা হবে সেসব প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্যই আজকের আয়োজন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের অসিলা হয় সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে তাহলে আজকের এ আয়োজন স্বার্থক হবে। সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাব।এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের Read more

আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর
আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২১ Read more

দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!
দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!

গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস Read more

মায়ের বিশ্বাস ও কনকাসান সাব থেকে যেভাবে বিশ্বজয়ী লাবুশেন
মায়ের বিশ্বাস ও কনকাসান সাব থেকে যেভাবে বিশ্বজয়ী লাবুশেন

জীবনের মোড় কখন, কোনভাবে ঘুরে যাবে তা কেউ কি আগাম আন্দাজ করতে পারে? সম্ভব নয় আন্দাজ করা। কিন্তু পৃথিবীতে যে Read more

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের Read more

নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব
নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে উপজেলার ৯১ মণ্ডপে এবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন