উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তউক আল মারি। সদস্য দেশগুলো হচ্ছে–সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন।আবদুল্লাহ বিন তউক আল মারি জানান, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে এই একীভূত ভিসা হবে ইউরোপের শেনজেন ভিসা মডেলের মতো; যার মাধ্যমে পর্যটকরা এক ভিসায় ছয়টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন। এটি উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও পর্যটন একীভূতকরণের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভিসার খরচ ও মেয়াদ এখনও নির্ধারিত হয়নি। প্রকল্পটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন আল মারি।পর্যটন খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই একক ভিসা উপসাগরীয় পর্যটনশিল্পে বড় পরিবর্তন আনবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অঞ্চলটির জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা করছেন তারা। বিশেষ করে এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে বলে ধারণা করছেন তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম
‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম

‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে Read more

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ
এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা Read more

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ
ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আজেকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।ইশরাক হোসেনের পক্ষে Read more

যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!
যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন