চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) হজের খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। এ বছর আরাফা দিবসের খুতবার জন্য তাকে মনোনয়ন করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।মসজিদে নামিরাহ ঐতিহাসিকভাবেই এই খুতবার স্থান হিসেবে পরিচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।হজের খুতবা বাংলাসহ প্রায় ২০টি বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। হজের আধ্যাত্মিকতা  বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়।আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ সালের আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির  ৯ জিলহজ থাকবে । আর এই দিনটিই হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়।সূত্র: ইনসাইড দ্য হারামাইন এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ব‌টির আঘাতে এসআই আহত
কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ব‌টির আঘাতে এসআই আহত

কু‌ষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে নেতার ছেলের ব‌টির আঘাতে ইসরা‌ফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত Read more

মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক

দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি Read more

পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ Read more

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন