সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশু সহ ঘরবাড়ির টিনের চাল চোখের সামনে নদী গর্ভে চলে যাওয়ায় এলাকা জুড়ে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। ভাঙন অব্যাহত থাকলে বাড়ি-ঘর ছাড়াও মসজিদ, মাদ্রাসা, সদিয়া দেওয়ানতলা সংকরহাটি উচ্চ বিদ্যালয় সহ প্রায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়ে যেতে পারে।রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, কেউ ঘরের খুঁটি খুঁলছে, কেউবা টিনের চাল সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। নারীরা বিছানাপত্র ও রান্নার জিনিসপত্র নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আশপাশের বহু মানুষ সহ যমুনা পাড়ে বয়স্ক ও শিশুদের ভিড়। গত শুক্রবার বিকেলের দিকে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর চরের বসতি লালচাঁন, জুড়ান, সাইফুল, রবি, ইয়াদুল, ডা. এরশাদের বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি কয়েক মিনিটের মধ্যে নদীতে চলে যায়।বয়োবৃদ্ধ আতাহার মন্ডল জানান, ৭৩ বছর বয়সে প্রায় ২৫ বার নদী গর্ভে চলে গেছে বসত ভিটা। তবে এভাবে হঠাৎ করে যমুনার আগ্রাসী থাবায় লন্ডভন্ড হয়ে যায়। এ গুলো দেখলে কেউ স্বাভাবিক থাকতে পারবে না। বেশ কয়েক বছর ধরেই চাঁদপুর এলাকায় নদী ভাঙনে কয়েকশত বাড়ি ঘর নদীতে চলে গেছে। অবশিষ্ট এলাকা রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এখন আমরা যাবো কোথায়?এ বিষয়ে সদিয়া দেওয়ানতলা সংকরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, ভাঙন এলাকা থেকে মাত্র ৫৫ মিটার দূরে হাই স্কুল কমপ্লেক্স ভবন। এছাড়া অন্তত ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকিতে রয়েছে। কয়েক হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিতের দিকে। দ্রæত স্থায়ী তীর সংরক্ষণে জিও ব্যাগ ডাম্পিং করতে হবে। ভাঙন অব্যাহত থাকলে স্কুলগুলো নদী গর্ভে চলে যাবে।সমাজ সেবক হাফিজুর রহমান, শিক্ষক ইকবাল হোসেন ও আব্দুল মমিন, শিক্ষার্থী মনিরুল ইসলাম জানান, নদী ভাঙনের ভয়াবহতা দেখে আমরা হতবাক, চোখের সামনে কয়েক মিটার এলাকা বিলীন হয়েছে। প্রায় ৩০টি বসত ভিটা নদীতে চলে যাওয়ায় আমরাও আতঙ্কিত। এই চরের আশপাশের অন্তত ১২টি ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকায় কয়েক হাজার মানুষ বসতি স্থাপন করেছিল। ভাঙনে সবাই এখন আতঙ্কিত। ক্ষতিগ্রস্ত সকল অসহায় পরিবারকে বিশেষ সহায়তা দেওয়ার দাবি জানাই।এদিকে ভাঙন এলাকা পরিদর্শনে এসে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ জানান, প্রায় ৩০০ মিটার এলাকা ও বেশ কিছু বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। দ্রুত জিও ব্যাগ ডাম্পিং সহ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু
আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ Read more

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার
‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার Read more

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় Read more

কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া

আবহমান গ্রাম বাঙলার কৃষকরা ক্ষেতের ফসল পাখি, ইঁদুরসহ ফসলখেকো প্রাণীর উপদ্রব থেকে রক্ষার কৌশল হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহার করছেন এখনো। গ্রামীণ Read more

এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক

চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার Read more

আলফাডাঙ্গায় মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম
আলফাডাঙ্গায় মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা থেকে মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন