এনসিপির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।রোববার (২৮ ডিসেম্বর) রাতে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।মাহফুজ আলমের প্রোফাইলে দেওয়া পোস্টের হুবহু তুলে ধরা হলো- আমার রাজনৈতিক অবস্থান১. নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।২. আমার অবস্থান স্পষ্ট। নূতন রাজনৈতিক-অর্থনৈতিক  বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।৩. বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।৪. ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব।রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। If you care to join me, you are most welcome.নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ/ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।#justice_for_shaheed_osman_hadi

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল অলি
বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল অলি

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।বুধবার (২৪ Read more

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধিরা, জাতিসংঘে তোলা হবে সুপারিশ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধিরা, জাতিসংঘে তোলা হবে সুপারিশ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংকট সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপ শেষ হলো। মঙ্গলবার (২৬ আগস্ট) Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

আগামীকাল জকসু নির্বাচন
আগামীকাল জকসু নির্বাচন

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রূপান্তরের পর প্রথমবারের মতন আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Read more

দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা
দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা

নির্বাসন বা কারাবাস অনেক সময়ই কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটিই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন