ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার এজবাস্টন টেস্টে সেই কঠিন পরীক্ষায় উতরে গেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।এজবাস্টন টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইসিসির এলিট প্যানেলের এই একমাত্র বাংলাদেশি প্রতিনিধি। তার একের পর এক নিখুঁত সিদ্ধান্ত নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের, বিশেষ করে ম্যাচ বিশ্লেষকদের। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ প্রশংসা করেছেন খ্যাতনামা ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে। তিনি লেখেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। গ্যাফেনির কাছ থেকে যেমনটা আশা করা যায়, সৈকতও ছিলেন দারুণ।’ম্যাচে সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে মোট ১০টি রিভিউ নেওয়া হয়। তার মধ্যে ৮টিতেই সঠিক প্রমাণিত হন তিনি। টেস্টের উত্তেজনাকর মুহূর্তে এমন নির্ভুলতা পেশাদারিত্ব ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার প্রমাণ দেয়।এর আগেও আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন সৈকত। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এখন বিশ্ব ক্রিকেটে এক নির্ভরযোগ্য আম্পায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি Read more

যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন