ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।সোমবার (০৭ জুলাই) স্থানীয় সময় ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তবে সফলভাবে ভূপাতিত করা গেছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেমের দক্ষিণাঞ্চলীয় এটজিওন ব্লক ও হেবরনসহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।এর আগে, ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। এসব স্থানে হামলার আগে বন্দর ও আশপাশের এলাকা খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করে আইডিএফ।হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরা বলেছে, ইসরায়েল হুদাইদা শহরে একের পর এক হামলা চালিয়েছে। এদিকে, রবিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।এই হামলাকে তিনি ‘সম্পূর্ণরূপে সফল’ বলে দাবি করে জানান, এতে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, গাজায় চলমান সংঘাতের জেরে হুতি গোষ্ঠী এর আগেও একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের Read more

যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝরল এক পরিবারের ৩ প্রাণ
যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝরল এক পরিবারের ৩ প্রাণ

যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩ Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর
আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২১ Read more

সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন
সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন