ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির একটি পোস্টের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এর স্বত্বাধিকারী মাস্ক ফারসি ভাষায় মন্তব্য করেন। এর কয়েক দিনের মধ্যেই এক্স প্ল্যাটফর্মে ইরানের জাতীয় পতাকার ইমোজি বদলে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব-পূর্ববর্তী সিংহ ও সূর্যখচিত পতাকা প্রদর্শন করা হয়।এই পতাকাটি ইরানের বর্তমান ইসলামী প্রজাতন্ত্রবিরোধী আন্দোলনের একটি দৃশ্যমান প্রতীক হিসেবে ব্যবহৃত হলেও বিশ্লেষকদের মতে, এর রাজনৈতিক তাৎপর্য বিতর্কিত। কারণ, পতাকাটি ঐতিহাসিকভাবে রাজতন্ত্রপন্থি গোষ্ঠীর সঙ্গে বেশি জড়িত বলে বিবেচিত। খবর আল জাজিরার।ইরানে বিক্ষোভ শুরু হয় গত বছরের ২৮ ডিসেম্বর। প্রথমদিকে এর পেছনে ছিল তীব্র মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। পরে তা ধীরে ধীরে রাজনৈতিক শাসনব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে রূপ নেয়। এই আন্দোলন ছড়িয়ে পড়ে শতাধিক শহরসহ প্রায় সব প্রদেশে। অনেক বিক্ষোভকারী দেশটির ধর্মীয় নেতৃত্বমূলক শাসনের অবসান দাবি করছেন।বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ইরানের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যেই সরকার ইন্টারনেট সংযোগ সীমিত করায় দেশটির ভেতরে তথ্য আদান–প্রদান ও সংগঠিত হওয়া ব্যাহত হচ্ছে।এমন বাস্তবতায় ইলন মাস্কের পতাকা পরিবর্তনের সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা প্রভাব ফেলতে পারে-তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের ভেতরে থাকা অধিকাংশ জনগণই এই পরিবর্তন দেখার সুযোগ পাননি। ফলে এর তাৎক্ষণিক প্রভাব সীমিত বলেই মনে করছেন তারা।ইরান বিশ্লেষক রেজা এইচ আকবারির ভাষায়, এটি মূলত একটি প্রতীকী ডিজিটাল পদক্ষেপ। স্বল্প সময়ের জন্য এটি কিছু মানুষের মধ্যে আবেগ বা আগ্রহ তৈরি করতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা অনিশ্চিত।অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক বারবারা স্লাভিন মনে করেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারিত হবে দেশটির অভ্যন্তরীণ বাস্তবতা দিয়ে—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতীকী পরিবর্তনের মাধ্যমে নয়।বিশ্লেষকদের অভিমত, আন্তর্জাতিক সমর্থন বা অনলাইন প্রতিক্রিয়া আন্দোলনের বার্তা বিশ্বে ছড়িয়ে দিতে সহায়ক হতে পারে। তবে চূড়ান্ত পরিবর্তনের লড়াই ইরানিদেরই নিজেদের ভেতরে চালিয়ে যেতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

টাঙ্গাইলের মির্জাপুরে দুপুরবেলা স্ত্রীকে হত্যার করে একইদিন রাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে এমন জবানবন্দি Read more

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩
মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা Read more

মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ Read more

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন