ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৭ জুন) দুপুরে তিনি দুই সিটির কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে উভয় সিটির কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেন, এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ বাধাগ্রস্ত হবে না। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে জানানো হয়েছে, ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি জনবল মাঠপর্যায়ে কাজ করছে। ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া, দক্ষিণ সিটির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, ডিএনসিসি ওয়ার্ডগুলোতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই
প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই

বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে Read more

নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ
নওগাঁ-৪  আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ Read more

পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক
পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে Read more

বিয়ের ৩১ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি
বিয়ের ৩১ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি

কিশোরগঞ্জের কুলিয়ারচর বিয়ের ৩১ বছর পর একসঙ্গে জিপিএ ৪.১১ পেয়ে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি মো. কাইসার হামিদ (৫১) ও Read more

হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তে ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত
হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তে ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় ৫মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন Read more

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন