মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিকল একটি প্রাইভেট কার মেরামতের সময় মাইক্রোবাস ও বাস ধাক্কা দেয়। এতে কারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন।শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিরাপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।নিহত শেখ ইবনে হিরো (৩৬) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের প্রয়াত সুরুজ শেখের ছেলে। তিনি প্রাইভেটকার চালক ছিলেন। আহতদের একজন প্রাইভেটকারের আরোহী এবং অপর দুইজন মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। শ্রীনগর ফায়ারসার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, রাতে প্রাইভেটকারে কারে করে কয়েকজন ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি এক্সপ্রেসওয়ের পাকিরাপাড়া এলাকায় আসলে চাকা নষ্ট হয়ে যায়। পরে সেখানে গাড়িটি থামিয়ে চাকা ঠিক করছিলেন প্রাইভেটকার চালক শেখ ইবনে হিরো। পাশাপাশি পেছন থেকে আসা যানবাহনকে সতর্ক করতে সিগন্যালও দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর একই সময় ওই মাইক্রোবাসকে পেছন থেকে আসা একটি বাসও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শেখ ইবনে হিরো গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, রাত পৌনে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই ওই ব্যাক্তি মারা যান। পরবর্তীতে মৃতদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশ নিয়ে যায়।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ৩জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

রাজবাড়ীতে সেতুর অভাবে দুর্ভোগে চরাঞ্চলের ৩০ হাজার মানুষ
রাজবাড়ীতে সেতুর অভাবে দুর্ভোগে চরাঞ্চলের ৩০ হাজার মানুষ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের একটিমাত্র ব্রিজের অভাবে দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তি Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে। MPO Code_EIIN, Read more

রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ
রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ

বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে ভাসমান অনেক মানুষকে দেখা যায় ফুটপাথে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা Read more

দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধ্বসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন