যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে করা কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনের কারণে উভয় দেশের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না।শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।শুক্রবার ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও দুই দেশ এখন আর আলোচনা পুনরায় শুরু করবে না। তিনি বলেন, “আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তারা যা করেছে, তা ভুল ছিল। ওই বিজ্ঞাপনটা ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।”এ বিষয়ে কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনাটি বাতিল করেন। একইসঙ্গে কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।কানাডার অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত ওই বিজ্ঞাপনে রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা রোনাল্ড রিগানকে উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে এবং কর্মসংস্থান নষ্ট করে।বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। ট্রাম্প বিজ্ঞাপনটিকে “ভুয়া” বলে আখ্যা দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টিম রিগানের পুরোনো ভাষণের কয়েকটি অংশ কেটে এক মিনিটের বিজ্ঞাপন তৈরি করেছিল। যদিও বিজ্ঞাপনে ব্যবহৃত সব বাক্য রিগানের মূল বক্তব্য থেকেই নেওয়া।বিতর্কের পর ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন। দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।প্রসঙ্গত, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্ক নীতির কারণে এই বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন

একদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান Read more

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ
চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা Read more

তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে Read more

জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা
জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা

টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপির নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার স্বল্প মহেড়া রেল গেট বাজারে এ Read more

আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী
আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন