২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শেষ ধাপে একাদশে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।সারা দেশের ৩৭৬টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। আর ১৬টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার আগ্রহই দেখাননি।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও একাদশে ভর্তি কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো. রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।গত ২৮ আগস্ট রাতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। সেসময় আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৮২৬ জন।তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন এক হাজার ৪১৮ জনভর্তি নীতিমালা অনুযায়ী—তিন ধাপে আবেদন করে নির্বাচিত হওয়াদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি প্রার্থীর আবেদন নামঞ্জুর, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা
বিএনপি প্রার্থীর আবেদন নামঞ্জুর, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!
কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সময়মতো রোগীদের মাঝে বিতরণ Read more

ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি Read more

কুমিল্লায় কথা কাটাকাটির জেরে দিনমজুরকে হত্যা
কুমিল্লায় কথা কাটাকাটির জেরে দিনমজুরকে হত্যা

কুমিল্লার মনোহরগঞ্জে কথা কাটাকাটির জেরে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন