২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদের নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি দেওয়ার জন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদের মধ্যে যে কোনো একটি থেকে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতির বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। এ সময়ে আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস

পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী Read more

মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত
মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা Read more

ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন
ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পর Read more

ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ

একটা সময় ছিল যখন ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন