বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উচ্চশিক্ষায় ভর্তির হার বেড়েছে এবং প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে। কিন্তু এই সংখ্যাগত অগ্রগতির আড়ালে গুণগত উন্নয়ন, দক্ষতা সৃষ্টির সক্ষমতা এবং শ্রমবাজারের সঙ্গে শিক্ষার বাস্তব সামঞ্জস্য—এই তিনটি মৌলিক সূচকে দেশের অবস্থান এখনও উদ্বেগজনক।আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে “degree-rich but skill-poor” হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, ডিগ্রির সংখ্যা বাড়লেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা তৈরি হচ্ছে না। এই প্রতিকূলতা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ প্রায় ৯৭ শতাংশ ভর্তি হার ধরে রাখতে পারলেও প্রকৃত শিখনদক্ষতার চিত্র হতাশাজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) মূল্যায়নে দেখা যায়, তৃতীয় শ্রেণির প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী সাধারণ গণিত সমস্যার সমাধান করতে পারে না এবং প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী পাঠ্যবস্তুর অর্থ অনুধাবনে ব্যর্থ হয়। এই শিখন ঘাটতি পরবর্তী স্তরে গিয়ে “learning delay”-এ রূপ নেয়, যা শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।মাধ্যমিক শিক্ষায় এই সংকট আরও প্রকট। পরীক্ষানির্ভর শিক্ষা ব্যবস্থা, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের স্বল্পতা এবং বিজ্ঞান ও গণিত শিক্ষার দুর্বল কাঠামোর কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গড় মানের নিচে অবস্থান করছে। পেশাগত দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সীমিত হওয়ায় এই স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান ও ব্যবহারিক দক্ষতা গড়ে ওঠে না।উচ্চশিক্ষার চিত্র আরও উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) তথ্য অনুযায়ী, গত এক দশকে উচ্চশিক্ষায় ভর্তির হার দ্বিগুণ হলেও গ্র্যাজুয়েট বেকারত্বের হার ১২ থেকে ১৪ শতাংশের মধ্যেই রয়ে গেছে। অর্থাৎ, অধিকসংখ্যক গ্র্যাজুয়েট তৈরি হলেও তারা শ্রমবাজারে কার্যকরভাবে যুক্ত হতে পারছে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS)-এর গবেষণায় দেখা যায়, প্রায় অর্ধেক গ্র্যাজুয়েট চাকরি পেতে দীর্ঘ সময় নেয়, যার প্রধান কারণ একাডেমিক কারিকুলামের সঙ্গে শিল্পখাতের বাস্তব চাহিদার স্পষ্ট অসামঞ্জস্যতা।বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বর্তমান সময়ের তুলনায় প্রায় ৫ থেকে ৮ বছর পিছিয়ে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স ও রোবটিক্সের মতো চতুর্থ শিল্পবিপ্লব-সংশ্লিষ্ট দক্ষতা গড়ে ওঠার সুযোগ সীমিত।মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রেও একই ধরনের কাঠামোগত দুর্বলতা লক্ষ্য করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক মূল্যায়নে দেখা যায়, ক্লিনিক্যাল স্কিল ট্রেনিং, গবেষণা অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তিনির্ভর শিক্ষায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় পিছিয়ে। এর ফলে দ্রুত পরিবর্তনশীল স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে সক্ষম মানবসম্পদ তৈরি হচ্ছে না। এই দক্ষতা সংকট এখন জাতীয় অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ও বিশ্বব্যাংকের যৌথ বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের প্রায় ৩৮ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান দক্ষ জনবল নালেখক: বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস, ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

গুগল ডুডলে নববর্ষ ২০২৬
গুগল ডুডলে নববর্ষ ২০২৬

২০২৫ সালের শেষ মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাতে গুগল প্রকাশ করেছে বিশেষ ডুডল। পুরোনো সব জীর্ণতাকে দূরে ঠেলে জনপ্রিয় সার্চ Read more

সাতক্ষীরায় সহকারী প্রধান শিক্ষককে স্কুলে যোগদান করতে না দেওয়ার অভিযোগ
সাতক্ষীরায় সহকারী প্রধান শিক্ষককে স্কুলে যোগদান করতে না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্তকে কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ
কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ

মিসরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে ফেরাউনের এক অমূল্য স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় তিন হাজার বছর পুরোনো এই গয়নাটি Read more

বরগুনায় এনসিপির ৪ নেতা যোগ দিলেন ছাত্রদলে
বরগুনায় এনসিপির ৪ নেতা যোগ দিলেন ছাত্রদলে

বরগুনা জেলার আমতলী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির চারজন সক্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-এ যোগদান করেছেন।বুধবার (২৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন