জেলার বেলকুচি আমলী আদালতে জাল মেডিকেল সনদ তৈরি করে আদালতে দাখিলের অভিযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সাবেক চিকিৎসক (বর্তমানে তাড়াশে কর্মরত) ডা. ফয়সাল আহমেদেসহ দুজনের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর আমলী আদালতে গত ২৬ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। আদালতের বেঞ্চ সহকারী মোছা. রোজিনা খাতুন বাদী হয়ে মামলাটি করেন। একই দিন আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। মামলায় আসামি করা হয়েছে ডা. মো. ফয়সাল আহমেদ ও মো. মোতালেব হোসেনকে।জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত বছরের ২৩ মার্চ বেলকুচি থানায় মো. মোতালেব হোসেন সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে ২১ মার্চ একই বিরোধের ঘটনায় কয়েকজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই সময় চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ অনৈতিক সুবিধা নিয়ে একটি ভুয়া মেডিকেল সনদ প্রস্তুত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সেই সনদটি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।জাল সনদের সত্যতা পাওয়ায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে করা মামলা পর্যালোচনা করে দেখা যায়, বেলকুচি থানার জি আর মামলা নং–৪২/২০২৫ এর ভিকটিম হিসেবে মো. শাহজালাল, পিতা আলতাব হোসেনের নামে একটি মেডিকেল সনদ তৈরি করা হয়। তবে প্রকৃত রোগীর তথ্য পরিবর্তন করে ভিন্ন পরিচয়ে ভর্তি টিকিট তৈরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সেখানে প্রকৃত রোগী মো. শাহ জালাল, পিতা মহব্বত আলীর তথ্য কেটে পিতার নামের স্থলে আলতাফ লেখা হয়। একই সঙ্গে বয়স ৩৩ বছরের পরিবর্তে ৪০ বছর উল্লেখ করা হয়। এছাড়া গ্রাম বলদীপাড়া ও থানা শাহজাদপুরের স্থলে কদমতলী, থানা বেলকুচি লেখা হয়। একই সিরিয়ালে দুই ব্যক্তির নামে ভর্তি টিকিট তৈরি করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।জানা গেছে এই জাল মেডিকেল সনদটি গত বছরের ২০ আগস্ট আদালতে দাখিল করা হয়। পরে আদালতে বিষয়টি যাচাই করতে গিয়ে সনদের অসংগতি ধরা পড়ে। এদিকে ওই ভুয়া মেডিকেল সনদের ভিত্তিতে মামলার এক আসামি মো. ওয়াজেদ আলী (৪০) দুইবার কারাগারে যান বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ওয়াজেদ আলী বলেন, ভুল সনদ দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে, জেলেও পাঠানো হয়েছে। আমি আর সুষ্ঠু বিচার চাই।নালিশী দরখাস্ত ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে আদালত প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি পাওয়ায় দণ্ডবিধির ১৯৬, ৪৭১, ২১১ ও ৪৬৫ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ সদর আমলী আদালত। এছাড়াও সমন জারির প্রতিবেদন গ্রহণের জন্য আগামী ৩০ মার্চ সময় নির্ধারণ করা হয়েছে।এবিষয়ে অভিযুক্ত ডা. ফয়সাল আহম্মেদকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভড করেননি৷ এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং
ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ রবিবার পর্দা উঠছে ব্রিকস শীর্ষ সম্মেলনের। তবে প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের Read more

ঝুঁকিপূর্ণ সেতুর পরিদর্শনে সাটুরিয়ায় ইউএনও, নিলেন সংস্কারে পদক্ষেপ
ঝুঁকিপূর্ণ সেতুর পরিদর্শনে সাটুরিয়ায় ইউএনও, নিলেন সংস্কারে পদক্ষেপ

মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প সড়কের একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু খবর পেয়ে তা পরিদর্শনে গিয়ে সেতুটি সংস্কারের জন্য Read more

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। Read more

মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন
মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (০৬ জুন) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান Read more

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা

 পেয়ারার অনেক গুণ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারে। পেয়ারার পাতাও কতটা Read more

গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন